NEW BOND LICENSE REQUIRED DOCUMENTS
নতুন বন্ড লাইসেন্সের জন্য আবশ্যকীয় দলিলাদি
১) যথাযথ মূলমানের কোর্ট ফিসহ ডাটাবেইজ ফরমে আবেদন (২০ টাকার কোর্ট ফিসহ)
২) বিনিয়োগ বোর্ডের/বস্ত্র পরিদপ্তরের নিবন্ধন পত্র (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
৩) প্রতিষ্ঠানের এবং সকল পরিচালকগণের টিআইএন সার্টিফিকেট, আইটি ১০বি, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার (প্রত্যায়িত অবিকল নকলের মূল কপি এক সেট ও লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত ফটোকপি এক সেটসহ মোট দুই সেট)
ক) প্রতিষ্ঠানের এবং সকল পরিচালকগণের ইনকাম টেক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট (মূল কপি অথবা লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত কপি)
খ) জয়েন্ট স্টক রেজিষ্টার কোম্পানীর অনুমোদন অনুযায়ী পরিচালক ও শেয়ার হোল্ডারদের ইনকাম টেক্স রিলেটেড দলিলাদি
৪) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
৫) হালনাগাদ ফায়ার লাইসেন্সের কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
৬) মূল সংযোজন কর নিবন্ধন পত্রের কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
৭) ভ্যাট ক্লিয়ারেন্স সার্টিফিকেট (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
৮) কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স ও সার্টিফিকেটের কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত) ৯) বন্ড লাইসেন্সে ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট সমিতির সুপারিশ (মূল কপি), মেম্বারশীপ সার্টিফিকেট ও বিজিএমইএ/ বিকেএমইএ/ বিজিএপিএমইএ/ বিপিজিএমইএ/ বিটিএমইএ/এলএফএমইএবি/ বাংলাদেশ শীপ বিল্ডার্স এসোসিয়েশন কর্তৃক প্রতিস্বাক্ষরিত কাঁচামালের নাম ও এইচএস কোডের তালিকা (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
১০) ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে প্রতিষ্ঠানের মালিক/পরিচালকগণের নাম, পদবী, বর্তমান ও স্থায়ী ঠিকানা, স্বাক্ষর ও ছবি নোটারী পাবলিক কর্তৃক নোটারীকৃত ও লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত
১১) হালনাগাদ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত) (ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ইত্যাদি ক্ষেত্রে) ১২) হালনাগাদ বয়লার সার্টিফিকেট (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত) (বয়লারের ক্ষেত্রে)
১৩) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানীর সার্টিফিকেট, আর্টিক্যাল অব মেমোরেন্ডাম, সিডিউল-১০, ফরম-১২, ফরম-১১৭ ও প্রোপাইটরশীপ এর ক্ষেত্রে অংশীদারী চুক্তিনামার কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
১৪) প্রতিষ্ঠানে স্থাপিত মেশিনারীজের দলিলাদি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
ক) আমদানির ক্ষেত্রে বি/ই, ইনভয়েস, প্যাকিং লিষ্ট, এলসি, বিএল
খ) স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে মূসক-১১ চালান, টিআর চালান, ডেলিভারী চালান
গ) মেশিনারীজ স্থাপনের বিষয়ে ইন্সটলেশন সার্টিফিকেট
ঘ) মেশিনের ক্যাটালগ
১৫) সার্টিফাইড ইঞ্জিনিয়ার ও ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক স্বাক্ষরিত লে-আউট প্ল্যানের কপি (২ সেট)
১৬) প্রতিষ্ঠানের জমির দলিলের কপি/বাড়ী ভাড়ার চুক্তিনামার কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
১৭) দেশের সকল আইন ও বিধি-বিধান মেনে চলবেন মর্মে ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা
১৮) হালনাগাদ আমদানি নিবন্ধন পত্রের কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
১৯) হালনাগাদ রপ্তানি নিবন্ধন পত্রের কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
২০) বন্ড লাইসেন্স ফি বাবদ ৫০,০০০/- টাকা ও উৎসে কর বাবদ ৭,৫০০/- টাকা পরিশোধের ট্রেজারী চালানের মূল কপি (লাইসেন্স ফি টি.আর. কোড ১-১১৩৬-০০১০-১৮৫৪ ও উৎসে কর টি.আর, কোড-১-১১৩৩-০০২৫-০৩১১)
২১) ১/২/৩ কোটি টাকা অথবা প্রযোজ্য ক্ষেত্রে ৩ (তিন) কোটি টাকার তদুর্ধ মূল্যমানের বন্ড সম্পাদনে সক্ষমতার বিষয়ে লিয়েন ব্যাংকের এর প্রত্যয়ন পত্ৰ (মূল কপি)
২২) প্রতিষ্ঠানের পরিচালকগণ কর্তৃক স্বাক্ষরিত ২,০০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ১/২/৩ কোটি টাকা অথবা প্রযোজ্য ক্ষেত্রে ৩(তিন) কোটি টাকার তদুর্ধ মূল্যমানের জেনারেল বন্ড (নোটারীকৃত ও লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িতঃ) ২৩) বন্ড লাইসেন্সের জন্য দাক্ষিণকৃত দলিলাদি সঠিক আছে মর্মে ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা ২৪) প্রতিষ্ঠানের পরিচালকগণের সহযোগী প্রতিষ্ঠান সংক্রান্ত ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা:
২৫) প্রতিষ্ঠানের পরিচালকগণের জাতীয় পরিচয় পত্র/পাসর্পোটের কপি (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
২৬) ৩০০/- নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে কাস্টমস সংক্রান্ত দলিলাদিতে স্বাক্ষর প্রদানের ক্ষমতা ও নমুনা স্বাক্ষর সংক্রান্ত অঙ্গীকারনামা (নোটারীকৃত ও লিয়েন ব্যাংক কর্তৃক স্বাক্ষর সত্যায়িত)
২৭) প্রতিষ্ঠানে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগের প্রমাণক (লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়িত)
Comments
Post a Comment